শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজ

মাজহারুল ইসলাম : [২] আইপিএলের ১৪তম আসরের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও স্ত্রীকে সঙ্গে নিয়েছেন কাটার স্পেশালিস্টের খ্যাতি কুড়ানো মুস্তাফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন তারা।

[৩] এর আগে ভিসা জটিলতায় আটকে যায় মুস্তাফিজুর রহমানের যাত্রা। নাহলে গত রোববার রাতেই সাকিব আল হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করতেন এই পেসার। সোমবার ভিসা সমস্যার সমাধান হওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

[৪] আইপিএলে গিয়ে পুরোনো ছন্দ খুঁজে পান মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। স¤প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে ছিলেন দুর্দান্ত।

[৫] আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়