শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ত্রোপচার করাবেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন

স্পোর্টস ডেস্ক: [২] ঘাড়ের ব্যথায় সপ্তাহখানেক ধরে পুরোদমে অনুশীলন করতে পারছেন না টিম পেইন। অস্ট্রেলিয়ার হোম সামারের আগে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে তাই অস্ত্রোপচার করাতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক। অ্যাশেজের আগেই ফিট হতে আত্মবিশ্বাসী তিনি।

[৩] সোমবার ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, স্ফীত ডিস্কের কারণে পেইন তার ঘাড়ে ও বাঁ বাহুতে ব্যথা অনুভব করছিলেন। এ কারণে পুরোদমে অনুশীলন করতে পারছিলেন না, চিকিৎসাতেও কমছিল না।

[৪] গত সপ্তাহে স্পাইনাল সার্জনের সঙ্গে দেখা করার পর তিনি ঘাড়ের একটি নার্ভের চাপ কমাতে অস্ত্রোপচারের সুপারিশ করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হোবার্টে সেই অস্ত্রোপচার হবে। আর এই মাসের শেষ দিকে ট্রেনিংয়ে তিনি ফিরতে পারবেন বলে আশা রয়েছে।

[৫] এই সময়ের মধ্যে তাসমানিয়ার প্রথম দুটি শেফিল্ড ম্যাচে থাকতে পারবেন না পেইন। আগামী ৮ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্ট দিয়ে অ্যাশেজ শুরু হবে। প্রথম ম্যাচ থেকে দলকে নেতৃত্ব দিতে আশাবাদী ৩৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান, স্পাইনাল সার্জন ও ক্রিকেট অস্ট্রেলিয়া মেডিকেল টিম একমত যে এখন অস্ত্রোপচার করালে আসন্ন মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুতির সময় পাব।

[৬] পেইন আরও বলেন, এই মাসের শেষ দিকে শারীরিক কার্যক্রম শুরু করতে আশাবাদী আমি। আর অক্টোবরে পুরোদমে ট্রেনিংয়ে ফিরতে পারব। প্রথম টেস্টের আগেই পুরোপুরি প্রস্তুত থাকব। বিরাট মৌসুমের জন্য আমি উন্মুখ হয়ে আছি।

[৭] ২০১৯ সালে ইংল্যান্ডে ২-২ এ ড্র করে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া। ১৯৭২ সালের পর প্রথমবার অ্যাশেজ সিরিজ ড্র হয়। এবারের সিরিজ কিছুটা রঙ হারাতে পারে। অস্ট্রেলিয়ায় কোভিড কড়াকড়ির কারণে পরিবার থেকে দূরে থাকার আশঙ্কায় ইংল্যান্ডের কয়েকজন নিয়মিত খেলোয়াড় অ্যাশেজ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ