শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোলার্ডের দ্রুততম ফিফটির রেকর্ডে শীর্ষে থেকেই সেমিতে ত্রিণবাগো নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দাপুটে জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমিতে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিণবাগো নাইট রাইডার্স। অধিনায়ক পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টসকে ৪ উইকেটে হারিয়েছে নাইটরা।

[৩] ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে সেন্ট কিটস। সর্বোচ্চ ৪৫ বলে ৫০ রান করেন ওপেনার জশুয়া সিলভা। ব্রাভো করেন ১৩ বলে ২৫ রান। এছাড়া তেমন কেউ রান করতে পারেননি।

[৪] জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটরা। তবে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২০ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় তুলে নেন ফিফটি। নাইটদের হয়ে যা সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। ২২ বলে ৫১ রান করে পোলার্ড বিদায় নিলেও উদানার অপরাজিত ১৬ বলে ২৫ রানে ৪ উইকেটের জয় তুলে নেয় নাইটরা।

[৫] সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস ১৪৭/৭(২০)
সিলভা ৫০, ব্রাভো ২৫
আলি খান ৩/১৯
ত্রিণবাগো নাইট রাইডার্স ১৫০/৬(১৯)
পোলার্ড ৫১, উদানা ২৫*
ফাওয়াদ ২/১৬ - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়