শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ছেলেসহ বাবা নিহতের ঘটনায় সিএনজিচালকের বিরুদ্ধে মামলা

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জে ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই ছেলেসহ বাবা মৃত্যুর ঘটনার মামলা হয়েছে।

[৩] এর আগে, রোববার ভোর ৫টার দিকে আশুগঞ্জের তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাবাসহ দুই ছেলে নিহত হয়। সেই দিনই  রাত ৯টার দিকে রেলওয়ের টিম্যান দ্বীন মোহাম্মদ বাদি হয়ে সিএনজি অটোরিকশা চালক শিরু মিয়াকে (৫৫) আসামি করে মামলাটি করেন। শিরু মিয়া সদর উপজেলার নাটাইয়ের মৃত ওয়াহাব আলীর ছেলে।

[৪] রোববার রাত পৌনে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দূর্ঘটনায় বাবা ও দুই ছেলের মৃত্যুর ঘটনায় সিএনজি চালক শিরু মিয়াকে আসামি করে মামলা করা হয়েছে। দূর্ঘটনায় শিরু মিয়াও আহত হয়েছেন। সে ঢাকায় চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়