শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক কারাগারে

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুপুর ১টার দিকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে দুপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অপর আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

[৪] উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি বাড়িতে রোববার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
যুবকের নাম ছেরাজুল হক মামুন। ৩০ বছরের মামুনের বাড়ি উপজেলার কাদিরপুর ইউনিয়নের পূর্ব কাদিরপুর গ্রামে। পেশায় তিনি দিনমজুর।

[৫] এজহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় মামুন ও তার সহযোগী কামাল। পরে একটি পরিত্যাক্ত ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে দু’জন। এতে ওই ছাত্রী ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি এক সপ্তাহ আগে জানতে পারেন ওই ছাত্রীর মা। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে রোববার সকালে থানায় মামলা করেন। এতে আসামি করা হয় দুই জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়