শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে তিন ছিনতাইকারি আটক

যশোর প্রতিনিধি: [২] শহরতলীর চাঁচড়া রাজবাড়ি কবরস্থানের প্রধান গেটের সামনে থেকে ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। এঘটনায় পুলিশ তিন ছিনতাইকারিকে আটক করেছে।

[৩] এসময় উদ্ধার করা হয় ১ টি মোবাইল ফোন ও একটি চাকু। আটককৃতরা হচ্ছে শংকরপুর জমাদ্দারপাড়ার বারেক সড়কের রঞ্জুর বাড়ির ভাড়াটিয়া মজনু ইসলামের ছেলে রাকিব হোসেন (২০) চাঁচড়া বাজার মোড়ের পান্নু গাজির ছেলে আব্দুর রহিম (১৯) সদর উপজেলার মাহিদিয়া পূর্বপাড়ার শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আলমামুন (১৬)। আসামিদের মধ্যে কচুয়া রাজারহাটের আবির হোসেনের ছেলে আসিফ হোসেন (১৯) পলাতক রয়েছে। ফরিদপুর জেলার সালথা থানার বড় বালিয়া গ্রামের বিকুল মাতব্বরের ছেলে তুহিন মাতব্বর (২১) ১১ সেপ্টেম্বর শনিবার বাদি হয়ে মামলা করেন।

[৪] মামলায় তিনি উল্লেখ করেছেন, ৯ সেপ্টেম্বর রাতে আসিফ হোসেনের সাথে তার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। আসামি আসিফ ১০ হাজার টাকায় একটি রিডমি নাইন মোবাইল বিক্রি করবে বলে জানায়। তুহিন মাতব্বর মোবাইল কিনতে আগ্রহী হওয়ায় আসিফ তাকে টাকা নিয়ে চাঁচড়া বাজারে ১০ সেপ্টেম্বর বেলা ১২ টায় আসতে বলে। আসিফের কথায বিশ^াস করে ১০ সেপ্টেম্বর সকাল সোয়া ১১ টায় চাঁচড়া বাজারে আসলে তুহিনকে সেখান থেকে ডেকে চাঁচড়া কবর স্থানের প্রধান গেটের সামনে নিয়ে যায়।

[৫] সেখানে যাওয়ার সাথে সাথেই আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন, আব্দুর রহিম ও আসিফ এলোপাতাড়ি মারপিট শুরু করে। আসামি রাকিব হোসেন ও আসিফ হত্যার হুমকি দিয়ে তুহিন মাতব্বরের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি রিয়েরমি ফিপটিন মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তুহিন মাতব্বরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকে ঘটনাটি জানানো হয়।্ পরে পুলিশ এসে ছিনতায়ের বিষয়ে অবগত হয়ে অভিযান চালিয়ে রাকিব, আব্দুর রহিম ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে। এসময় আসিফ পালিয়ে যায়।

  • সর্বশেষ