শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ স্পৃষ্টে তিন কৃষক আহত

সুস্থির সরকার: [২] নেত্রকোণার বারহাট্টায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে তিন জন কৃষক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৩] শনিবার উপজেলার আসমা ইউনিয়নের উজানগাও গ্রামের কৃষিজমিতে কাজ করার সময় এ ঘটনা হয়। আহতরা হলেন, উজানগাও গ্রামের খাজালী মিয়ার ছেলে সাজেদুর রহমান মিলন (৩৩), ভাটিনোয়াপাড়া গ্রামের অহুছ মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), গোড়ল গ্রামের শহীদ (৩৫) ।

[৪] আহতদের পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৯ টার দিকে গ্রামের কৃষি জমিতে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন মিলন , বাবুল ও শহীদ । এক পর্যায়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে তার ছিড়ে তাদের উপর পড়ে।এতে তিনজনই আহত হন।

[৫] স্থানীয়রা তাদের উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ মিয়াকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও মিলনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। স্থানীয়রা ও আহতদের পরিবারের পক্ষ থেকে বিদ্যুতের তার ছিড়ে আহত হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুতের গাফিলতিকেই দায়ী করছেন।

[৬] এ ব্যাপারে জানতে চাইলে বারহাট্টা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “আমি ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে আমার অফিসের লোকজনদেরকে পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখব। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ