শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৩০ নভেম্বরের মধ্যে জাতীয়করণের দাবি

মনিরুল ইসলাম: [২] ৩০ নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মাচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

[৩] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাঈন উদ্দিন, জোটের সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সদস্য সচিব জসিম উদ্দিন আহম্মদ বক্তব্য দেন।

[৪] সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা বারবার আন্দোলন করেও সরকারের কাছ থেকে জাতীয়কণের দাবি আদায় করতে পারিনি। বর্তমানে শিক্ষক-কর্মচারীদের বদলি নেই, প্রমোশন নেই। বিনোদন ভাতা নেই, অন্যান্য সুযোগ সুবিধাও নেই। বরং শিক্ষক কর্মচারীদের ওপর আছে ম্যানেজিং কমিটির অযাচিত অত্যাচার।

[৫] তারা বলেন, বর্তমানে এনটিআরসিএ শিক্ষক নিয়োগের সুপারিশ করলেও ম্যানেজিং কমিটি প্রধান ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করেন। এক্ষেত্রে নিয়োগের অস্বচ্ছতা ও ক্ষেত্র বিশেষে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।

[৬] তারা আরও বলেন, অবিলম্বে এই কমিটি প্রথা বাতিল করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়