শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার লিফলেট বিতরণ

মঈন উদ্দীন : বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগ শুরু হতে যাচ্ছে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় পাশ করে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এজন্য দালাল না ধরে প্রার্থীদের নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

[৩] আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর উদ্যোগে বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা পুলিশের সদস্যরা।

[৪] লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোনো প্রতারকচক্র বা দালালচক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

[৫] জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মো. ইফতে খায়ের আলম, কেবলমাত্র ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের চুড়ান্ত নিয়োগ দেয়া হবে। ফিজিক্যাল টেস্টের জন্য বাংলাদেশ পুলিশ অফিসিয়াল পেজ নামের ফেসবুক ও ইউটিউব পেজে এসংক্রান্ত ভিডিও ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এই পেজ থেকে পাওয়া যাবে। পুলিশের গর্বিত সদস্য হতে দালাল না ধরে, নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগাতে পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ