শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার এসএমএস পেতে সমস্যার কারণ অতিরিক্ত নিবন্ধন : স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম আরো বলেন, টিকার এসএমএস পেতে সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে।

[৩] এছাড়াও যে সব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এ সমস্যার সমাধানের চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়। বর্তমানের চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে। আর সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে, তবে সেসব সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।

[৪] দেশের টিকা প্রক্রিয়াজাতকরণের বিষয়ে তিনি বলেন, সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে চুক্তি হয়েছিল বাংলাদেশে টিকা প্রক্রিয়াজাত হবে সেই কাজ চলছে। তারা তিন মাসের মতো সময় চেয়েছিলেন। পুরো কাজ গুছিয়ে আনতে সময় লাগবে। আমরা আশা করছি, তাদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাব।

[৫] গত ৩০ দিনে সংক্রমণের হার নিম্নমুখী। এই ধারা অব্যাহত থাকলে স্বস্তিতে থাকা যাবে জানিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, গত চার দিনে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে। সংক্রমণের হার আরও কমে গেলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া আরও সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়