শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে বিদ্যুৎ সমস্যা: জেলা প্রশাসক কাছে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

আল আমীন: বুধবার দুপুরে (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের প্রতিনিধি টিম ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রন শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল। উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা ড্রাগিস্ট এন্ড কেমেস্টি এসোসিয়েশনের সভাপতি দীবাকর দে, দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৌহিদুজামান ছোটন, মেছুয়া বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, দোয়েল শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারন সম্পাদক মুক্তার হোসেনসহ আরো অনেকেই।

স্মারকলিপি গ্রহন কালে জেলা প্রশাসক বলেন আপনারদের বক্তব্য বিদ্যুৎ সচিবকে অবহিত করব। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান আগামী ১০দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং পরবর্তীতে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর অন্য কোন বিকল্প পথ থাকবে না।

উল্লেখ্য বেশ কিছু দিন যাবত ঘন ঘন লোডশেডিং এর কারণে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়