শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়ম ভেঙে বই উদ্বোধনে যাওয়ায় রবি শাস্ত্রী ও কোহলি থেকে কৈফিয়ত চাইবে বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] বোর্ডের অনুমতি ছাড়া একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির ওপর অত্যন্ত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, ইসিবির ক্লিয়ারেন্স ছাড়াই একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের হেড কোচ এবং অধিনায়ক। গত মঙ্গলবার (৩১ আগস্ট) টিম হোটেলে বই উদ্বোধনের অনুষ্ঠানে শাস্ত্রী, কোহলি সহ ভারতীয় দলের কোচিং স্টাফদের দেখা গিয়েছিল। মঞ্চে ছিলেন টিম ইন্ডিয়ার কোচ এবং অধিনায়ক। কিন্তু এই অনুষ্ঠানের খবর বোর্ডের কাছে ছিল না। তাদের থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। তার পরপরই কোভিড পজিটিভ হন ভারতীয় কোচ।

[৩] এই ঘটনায় প্রচণ্ড চটে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন ভিড়ের মধ্যে যাওয়ার অনুমতি নেই টিমের। তা সত্তে¡ও কী করে এটা ঘটল সেই বিষয়ে শাস্ত্রী এবং কোহলির থেকে জানতে চাইবে বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, এটা অফিসিয়াল ইভেন্টে ছিল না। সিরিজ শুরুর আগে বোর্ডের সচিব জয় শাহ লিখিতভাবে দলের প্রত্যেক সদস্যকে জানিয়েছিলেন, সিরিজ চলাকালীন যেন তারা কোনওভাবেই ভিড়ের মধ্যে না যায়। এরপরেও কীভাবে ওরা এতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল ভেবে অবাক লাগছে।

[৪] ইভেন্টের ছবি বোর্ডের সব কর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত করা হবে। এই ঘটনায় বোর্ডও লজ্জার মুখে পড়েছে। কোনও অনুমতি ছাড়া কেন পাবলিক ইভেন্টে অংশ নেওয়া হল সেটা শাস্ত্রী, কোহলিদের থেকে জানতে চাওয়া হবে। দলের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার গিরিশ ডোংরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ব্রিটিশ মিডিয়ার দাবি, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কোনও ক্লিয়ারেন্সও নেওয়া হয়নি।

[৫] তাদের এক কর্তা বলেন, বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) গোটা বিষয়ের তদন্ত করছে। সিরিজে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকেও নজর রাখা হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাঞ্চেস্টারে আরও কঠোর বায়োবাবলের (সুরক্ষ বলয়) মধ্যে থাকতে হবে বিরাটদের। টেস্ট শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে শুরু হবে আইপিএল। সে কথা ভেবেই শেষ টেস্টে নিয়মাবলি আরও কঠোর করা হবে। যাতে আরব আমিরাতে পৌঁছে আবার কোয়ারেন্টাইনে না যেতে হয় ভারতীয় ক্রিকেটারদের। বোর্ডের আশা এই ধরনের ঘটনা আর ঘটবে না। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়