শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিবান সরকারে নেই কোনও নারী সদস্য

অনলাইন ডেস্ক : মঙ্গলবার রাজধানী কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভে গুলির ঘটনার পর রাতে এই নতুন সরকারের ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত সরকারে এখন পর্যন্ত কোনও নারী সদস্যের নাম আসেনি। নারী বিষয়ক মন্ত্রণালয়েও কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি দেশের জনগণ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে। নতুন ঘোষিত সরকার সম্পূর্ণ সরকার নয়। বিভিন্ন পক্ষের প্রতিনিধি নিয়ে পরিপূর্ণ সরকার ঘোষণা করা হবে।

ঘোষিত সরকারে কোনও নারী সংস্য নেই কেন- এমন প্রশ্নে তালিবানের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমানুল্লাহ ওয়াসিক বলেন, মন্ত্রিপরিষদ এখনও পুরোপুরি ঘোষণা করা হয়নি।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। অন্তর্বর্তী সরকার ঘোষণার পাশাপাশি আফগানিস্তানকে একটি 'ইসলামিক এমিরেট' হিসেবে ঘোষণা দিয়েছেন তালিবান যোদ্ধারা।

তালিবানের পক্ষ থেকে বলা হয়, মোল্লা মোহাম্মদ হাসানের নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে। তালিবানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ঘোষিত এক জঙ্গি নেতাকে। হাসান আখুন্দের সঙ্গে উপ-প্রাধান হিসেবে দায়িত্ব পালন করবেন তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মুল্লাহ আব্দুল গনি বারদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়