শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরা তুরাগে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্বার

এফ এ নয়ন: [২] রাজধানী উত্তরা বিভাগ তুরাগ থানাধীন মেট্রোরেলের দুই নম্বর স্টেশনের পাশ থেকে অজ্ঞাত নামে এক যুবকের (২৩) মরদেহ উদ্বার করেছে তুরাগ থানা পুলিশ।

[৩] এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান।

[৪] পুলিশ ও এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তুরাগ থানার ১৭ নং সেক্টর ৫ নং ব্রিজ মেট্রোরেলের দুই নং স্টেশন এলাকায় ডোবার পাশ থেকে অজ্ঞাত (২৩) নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তুরাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ উওরা বিভাগের উপ- পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বেলা পৌনে ১১টার দিকে দ্রুত ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত নামে ওই যুবকের মরদেহ উদ্বার করে।

[৫] নিহতের শরীরের ডান হাতে ফোসকা পড়ে ছিল। বৈদ্যুতিক তারে জড়িয়ে কিংবা অন্য কোন কারনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় তুরাগ থানা পুলিশ জানাতে পারেনি। তবে অজ্ঞাত নামা যুবকের মরদেহ উদ্বারের সময় উওরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তুরাগ থানা পুলিশের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

[৬] তুরাগ থানার (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিহতের পরনে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও আকাশী রংয়ের হাফ হাতা গেন্জি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়