শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে এসে তিন আফগান যুবা করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: ২১ দিনের সফরে আফগান যুবারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে কদিন আগে দুই ভাগে ঢাকা আসে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ঢাকা এসেই সিলেট চলে যায় সফরকারী দলটি। সফরের তিন দিনের মাথায় আফগান শিবিরে ছোবল বসিয়েছে করোনাভাইরাস। আফগান যুবাদের তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। বিধি-নিষেধ থাকায় নাম না প্রকাশের শর্তে তিনি জানান, প্রথম করোনা পরীক্ষায় আফগাদের সবাই নেগেটিভ হয়। কিন্তু সোমবার দ্বিতীয় পরীক্ষায় তিনজন করোনা পজিটিভ হয়েছেন। তাদেরকে হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, '৪ সেপ্টেম্বর ঢাকা আসার পর তাদের করোনা পরীক্ষা করা হয়, তাতে সবাই নেগেটিভ হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় তিনজন করোনা পজিটিভ হয়েছে। আমরা আশা করছি এটা ফলস পজিটিভ। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

অনুশীলন শেষে বাংলাদেশ যুবাদের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে আফগান যুবারা।

কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় গত ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আফগান যুব দলটি সময় মতো আসতে পারেনি। চার দিন পিছিয়ে বাংলাদেশে আসে তারা। আফগানিস্তান থেকে সড়ক পথে পাকিস্তানের পেশোয়ারে যায় আফগান যুব দল। সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় আসে তারা। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ