শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। নয়াদিগন্ত

[৩] সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সরকারকে অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার আহ্বান করছি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।

[৪] জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত ১০ নেতার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটি। গতকাল সকালে মিরপুরে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাবতলী গিয়ে শেষ হয়। মানবজমিন

[৫] বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম, মাহফজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মহানগরীর শূরা সদস্য আতাউর রহমান সরকার, ডা.মঈনুদ্দীন, ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি শাব্বির বিন হারুন, উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়