শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা ছিলো জামায়াতের

মাসুদ আলম: [২] রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তার ৯ নেতাকর্মীকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

[৩] এর আগে সোমবার রাতে ভাটারা থানায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে। তারা হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালাম।

[৪] ভাটারা থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার বৈঠক থেকে আলামত হিসেবে কিছু বই, ল্যাপটপ ও ব্যানার জব্দ করা হয়। ল্যাপটপটির পাসওয়ার্ড না জানায় সিআইডিতে পাঠানো হবে। ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে।

[৫] তিনি আরও বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় অনেকে গা ঢাকা দিয়েছে। আত্মগোপনে থেকে তারা কার্যক্রম চালাচ্ছিলো। সোমবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়