শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে অস্বচ্ছল দুই মামলার বাদী পেল এসপি’র অর্থ সহায়তা

আল আমীন: [২] আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুই ভিকটিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ময়মনসিংহের মানবিক ও দায়িত্বশীল পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

[৩] সোমবার পুলিশ সুপারের পক্ষে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ অসহায় পরিবারেরর হাতে এই সহায়তা তুলে দেন।

[৪] পুলিশ সূত্রে জামা গেছে, গারো সম্প্রদায়ের উপজাতি একজন ধর্ষণের শিকার হলে পুলিশ সুপারের দিক নির্দেশনায় ধর্ষণ সংক্রান্তে কোতোয়ালী মডেল থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। এ মামলার আসামি শহীদুল ইসলামকে কোতোয়ালি পুলিশ দ্রুত গ্রেপ্তার করেন। এছাড়া শারীরিক, মানসিক, ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ধর্ষণ সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের হয়। এ মামলার আসামি জাহিদুল হাসান মুন্না স্টেডিয়াম গেইট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ দুটি ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করে।

[৫] কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, রোববার রাতে দুটি নারী নির্যাতন মামলা হয়েছে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অসহায় পরিবার দুটিকে আইনী সহায়তার পাশাপাশি আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন পুলিশ সুপার। যা এ সময়ে বিরল এবং নজিরবিহীন ঘটনা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়