শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্য

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ঘাতক ছেলে জয়নুলকে আটক করেছে থানা পুলিশ।

[৩]  রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের পূর্ব যাদবপুর গ্রামে মৃত তৈয়ব আলীর ছেলে।

[৪] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পারিবারিক কলহের জেরে নিহত পিতা নুরুল ইসলাম ও তার ছেলে জয়নুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে জয়নুল বাঁশের লাঠি দিয়ে তার পিতার মাথার পিছন দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত পিতা নুরুল ইসলামকে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা হাসপাতালের উদ্যেশে রওনা হয়।

[৫] হাসপাতালে পৌঁছার আগেই সে রাত আনুমানিক ৩টার দিকে রাস্তার মধ্যেই মারা যায়। পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য খুব ভোরে তার দাফনের ব্যবস্থা করে। খুব সকালে দাফনের ঘটনাটি এলাকাবাসীর সন্দেহজনক হলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে হরিপুর থানা পুলিশ বৃদ্ধ নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক ছেরে জয়নুলকে গ্রেপ্তার করে।

[৬] হরিপুর থানা পরিদর্শক (ওসি) এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক ছেলে জয়নুল কে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ