শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপ-নির্বাচনে সোনারগাঁওয়ে ৭ আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

মো. ইমরান হোসাইন: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ গত রোববার থেকে দলীয় মনোনয়নপত্র ফরম বিক্রি শুরু করেছে। সোমবার ও রোববার দুইদিনে ৭জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন।

[৩] সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন গত ২২ জুলাই মারা যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন এবং ২সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর। আওয়ামীলীগের মনোনয়ন পেতে মনোনয়নপত্র ফরম ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

[৪] সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নের প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, ব্যবসায়ী মনির হোসেন ও বাবু ওমরসহ ৭জন। সম্পাদনা : সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়