শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর সুদক্ষ কর্মপরিকল্পনায় দেশের অর্থনীতি এগিয়ে চলেছে : জেলা প্রশাসক

রাজু চৌধুরী : [২] জেলা প্রশাসন এর উদ্যোগে এবং সোনালী ব্যাংক লি. এর সহযোগিতায় জনপ্রতি ২০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ৫৫০ জন অসহায় মানুষকে।

[৩] সোমবার (৬ আগস্ট) চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কোভিড - ১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এই নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

[৪] উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আশরাফ আবু তাহের, জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিঃ আগ্রাবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ.স.ম. জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

[৫] প্রধান অতিথি মোহাম্মদ মমিনুর রহমান তার বক্তব্যে বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খেয়েছে সেখানে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব এবং কর্মপরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলেছে।

[৬] তিনি আরও বলেন,  একসময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো আজ প্রতিটি নির্দেশক সূচকে প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়ে গিয়েছে। অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট এবং বেটার ফিউচার বাংলাদেশ । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়