শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙ্গে এমপি একরামুলের সমর্থকদের মিছিল, পুলিশের লাঠিচার্জ

অহিদ মুকুল : [২]  ১৪৪ ধারা ভঙ্গ করে সোমবার দুপুর পৌঁনে ১২ টার দিকে সংসদ সদস্য একরামের সমর্থকরা টাউন হলের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিল চলার এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

[৩]  এর আগে আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে জেলা শহরে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

[৪] এদিকে, এমপি একরামের সমর্থনে সুবর্ণচর উপজেলার চর জুবলীতে আরেকটি সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ উদ্যোগ।

[৫] উল্লেখ্য, সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় নোয়াখালী পৌর সভায় আলোচনা সভা ও শোভাযাত্রার ঘোষণা দেন মেয়র সহিদ উল্লাহ খান। এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়