শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ সদর উপজেলায় শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারকে কান্নার শব্দ শোনা, চাঁদা না দিলে হত্যার হুমকি ও অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলী গ্রেফতার ও অপহৃতা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃত মুহাম্মদ কাসেম আলী (২৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে।

[৩] র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইদুল ইসলাম (২০) বাসযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজবাড়ী শিয়ালকোলে ফিরছিলেন। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা জোরপূর্বক তাকে সিএনজিতে করে তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানে আটকিয়ে রাখে।

[৪] পরবর্তীতে সাইদুলের ভাইকে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালিয়ে কান্নার শব্দ পরিবারকে শোনায় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে রাত ৯টার দিকে এ ঘটনায় র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করে।

[৫] অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার ও অপহৃতা সাইদুল ইসলামকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ