শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে একযোগে র‌্যাবের দালাল বিরোধী অভিযান, আটক ৫০০, জরিমানা ৯ লাখ টাকা

সুজন কৈরী: [২] দেশব্যাপী দালালবিরোধী অভিযানে ৪৯৭ জন দালালকে আটক করেছে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ২৪৮ জনকে সাড়ে ৯লাখের বেশি টাকা জরিমানা ও বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিভিন্ন পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয়সহ দেশব্যাপী ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা পশ্রাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আদালত পরিচালনা করেন।

[৪] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি সময়ে আমরা দেখেছি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ ও ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে অনেক ভুক্তভোগী বিভিন্নভাবে প্রতারিত হয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেছেন।

[৫] পাশাপাশি র‌্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার ওয়ার্ল্ডেও ব্যাপক নেতিবাচক প্রচারণা রয়েছে।

[৬] র‌্যাব সদর দপ্তরের ফেসবুক পেজেও (র‌্যাব অনলাইন মিডিয়া সেল) অনেক ভুক্তভোগী প্রতারিত হয়েছে জানিয়ে অভিযোগ করেছেন। অভিযানকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়