শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবির ছাত্রকল্যাণের পরিচালক আইনুল, গবেষণার পরিমল

জবি প্রতিনিধি : [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে এবং গবেষণা পরিচালক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.পরিমল বালাকে নিযুক্ত করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মোহাম্মদ আব্দুল বাকী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামকে পরিচালক (ছাত্রকল্যাণ)
হিসেবে নিযুক্ত করা হল।

[৪] অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ-এর পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হল।

[৫] অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমি ছাত্রদের মঙ্গল কীভাবে করা যায় সেই চিন্তা করব। ছাত্রদের নিয়ে বসব। কোন কোন জায়গায় কাজ করা প্রয়োজন সেগুলো নির্ধারণ করে কাজ করব।

[৬] ড. পরিমল বালা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় হয় গবেষণা দিয়ে। এটি দিয়েই সম্মান অর্জিত হয়।গবেষণার জন্য দরকার ভালো ল্যাব। আমরা চেষ্টা করব ভালো মানের ল্যাব স্থাপন করার। এছাড়াও গবেষণা ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সব রকম প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়