শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৫ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপি আবোল-তাবোল বকছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হয়ে এখন তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই। তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল তাবোল বলে যাচ্ছে।

[৩] শনিবার তার বাসভবনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না। তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন। তিনি স্বভাবসুলভ আবোল তাবোল বলেন।

[৪] সরকার নাকি দুর্নীতির কারণে অধিকসংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। তবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন। কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে। টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

[৫] তিনি আরো বলেন, বিএনপির অনেকেই শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন। দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছেন এবং পর্যায়ক্রমে সবাই পাবেন। এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।

[৬] বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির কোন পর্যায়ের কাউন্সিল কিংবা সম্মেলন সময় মত হয়েছে? তাদের জাতীয় সম্মেলনও সময় মত হয়নি। যা অনেক আগেই পেরিয়ে গেছে। আগে আপনাদের নিজ দলের কথা ভাবুন? সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ