শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবান অধিকৃত আফগানিস্তানে প্রথম ক্রিকেট ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] তালিবানের আফগানিস্তান দখলের পর কাবুলে অনুষ্ঠিত হলো একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। গ্যালারিতে একই সঙ্গে উড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তালেবান অনুমোদিত আফগানিস্তানের পতাকা।

[৩] পিস ডিফেন্ডার ও পিস হিরোস নামে দেশটির স্থানীয় দুটি দল খেলেছে কাবুলের চামানই-হুজুরিতে। ম্যাচে অংশগ্রহণ করেছেন বেশ কয়েকজন আফগান ক্রিকেটার। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলো প্রায় চার হাজার দর্শক। তাদের সবার হাতে ছিলো ভিন্ন রঙ্গের পতাকা। এ সময় দর্শকদের নিরাপত্তা দিতে উপস্থিত ছিলো তালিবান সৈন্যদল।

[৪] এদিকে কাবুল দখলের পর আফগানিস্তানের প্রথম ক্রীড়া দল হিসেবে দেশটির অনুর্ধ-১৯ দল শনিবার (৪ সেপ্টেম্বর) আসছে বাংলাদেশে। ২৬ সদস্যের এই দল ঢাকা হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।ক্রিকফ্রেঞ্জি, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়