শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক সহকারী শিক্ষিকা মারা গেছেন।

[৩] শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৪] তাহমিনা আক্তার ডলি সদর ইউনিয়নরে মো. খোরশেদ আলমের মেয়ে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাহমিনা আক্তার ডলি দুই ছেলের জননী।

[৫] পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সন্তানসম্ভবা অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তাহমিনা আক্তার ডলি। সেখানে তিনি পুত্র সন্তানের মা হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ১১ আগস্ট ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার করলে করোনা পজিটিভ জানতে পারেন।

[৬] নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিক্ষিকা মারা গেছেন। কিছুদিন আগে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তিনি করোনা ছাড়াও স্ট্রোক করেছিলেন শুনেছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়