শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্সি খুলে গোল উদযাপন করায় শাস্তি পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক পুরুষ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন। এতে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে আজারবাইজানের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। খবর স্প্যানিশ দৈনিক এস’র।

[৩] এতে অবশ্য খুশী হতেই পারে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। কারণ পর্তুগালের পরের ম্যাচের আগেই তিনি ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

[৪] বুধবার (১ সেপ্টেম্বর) রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও ম্যাচের ৮৯ ও ৯৬ মিনিটে জোড়া গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন রোনালদো। দ্বিতীয় গোলের পরই জার্সি খুলে উদযাপন করেন। এতে হলুদ কার্ডের পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।

[৫] আয়ারল্যান্ডের বিপক্ষে ২ গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ১১১ গোল নিয়ে ইরানের আলি দাইয়িকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। - স্প্যানিশ দৈনিক এস/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়