শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন প্রশাসন

রুবেল মজুমদার : [২] কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ধ্বংশ করেন ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় একজনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

[৩] বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ডাকাতিয়া নদী অংশে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল। অভিযানে সহযোগীতা করেন চৌদ্দগ্রাম থানা পু্লিশের একটি আভিযানিক দল।

[৪] চৌধুরী উপজেলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজারটি ধ্বংশ করি।চৌদ্দগ্রাম উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়