শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

মো.রিপন মিয়া: [২] কলমাকান্দায় ভারতীয় কসমেটিকস জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। উপজেলার পাতলাবন এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা।

[৩] নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বিওপির নায়েব সুবেদার মোঃ রেফায়েত উল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম আজ বৃহস্পতিবার বিকালে সীমান্তে টহল দিচ্ছিল।

[৫] সীমান্ত পিলার ১১৮২/২-এস হতে আনুমানিক ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে চোরকারবারী টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়