শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা গেছেন

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮১) বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ডিবিসি টিভি

[৩] সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান হাসপাতালের চিকিৎসকের বরাতে এ তথ্য নিশ্চিত করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগসহ প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সমকাল

[৪] দুইদিন আগে ডায়ারিয়ায় ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় অ্যাডভোকেট লুৎফুর রহমানকে আখালিয়া এলাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি। শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা ট্রিবিউন

[৫] বুধবার রাতে লুৎফুর রহমানের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

[৬] সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান গত ১৫ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর করোনামুক্ত হয়ে তিনি নগরীর বড়বাজারের বাসায়ও ফিরে যান।

  • সর্বশেষ