শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও

বিনোদন ডেস্ক: আজ অপূর্বের বিয়ে। আর এই দিনেই গণমাধ্যমে অপূর্বর দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে অদিতি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার এক বছরেরও বেশি সময় পর পারিবারিকভাবে বিয়ে করেছি আমি। পাত্রের নাম মাহবুব পারভেজ।

তিনি আরও জানান, ‘অপূর্বর থেকে আমি ছয় মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’
অদিতি জানান, তার বর্তমান স্বামী কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। তার সঙ্গে পরিচয় হয়েছে ডিভোর্সের এক বছর পর। এই ছেলেকে অদিতির বাবা-মা ভিশন পছন্দ করেন। সব কিছু অনুকূলে থাকায় পারিবারিক ভাবেই বিয়ে হয় তাদের।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব নিজেই তার তৃতীয় বিয়ে খবর সামনে আনেন। তিনি জানান, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর।’

উল্লেখ্য, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়