শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ইমদাদুল হক, এম এ হালিম: [২] সাভারে ঘরে ঢুকে রুমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জবাইকৃত মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল-সংলগ্ন তারার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] নিহতদের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

[৫] নিহত রুমা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। স্থানীয়রা ৯৯৯ ফোন করে সাভার মডেল থানা পুলিশে জানায়। পরে পুলিশ গিয়ে ওই নারীর জবাইকৃত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

[৬] ওই নারীর ১৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে জানিয়ে পুলিশ বলছে, বাড়িটিতে তারা মা-মেয়ে পাশাপাশি দুটি কক্ষে থাকতেন। এছাড়া এই ঘটনায় কে বা কারা জড়িত তা খুজে বের করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে।

[৭] অন্যদিকে, সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৮] সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাইনুল ইসলাম বলেন,ওই গৃহবধূে কে কা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৯] সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে কারণ ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়