শিরোনাম
◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের ◈ নেপালে আজ সাধারণ নির্বাচন, মাঠে ফিরছেন ক্ষমতাচ্যুত ওলি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা: আমিরাত ও মিলিশিয়ার নিন্দা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] কুয়েতও সৌদি আরবের নিরাপত্তা হুমকির জন্য হু মিলিশিয়ার অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অপর দিকে মিশর হুথি মিলিশিয়া দ্বারা আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরকে টার্গেট করার তীব্র নিন্দা প্রকাশ করেছে।

[৩] সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা জারি করা বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত সৌদির আবাহর বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করাকে একটি বিপজ্জনক এবং একটি কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করে যা নাগরিক ও যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে, এটি একটি যুদ্ধাপরাধ বলে মনে করে। হুথিদের হুমকি থেকে বেসামরিক বস্তুগুলিকে রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

[৪] কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদির নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের স্থিতিশীলতা লক্ষ্য করে এই ধরনের আক্রমণাত্মক অনুশীলন অব্যাহত রাখা আন্তর্জাতিক ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হুমকিগুলি রোধ করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে বলা হয়েছে।

[৫] মন্ত্রণালয় সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সব ব্যবস্থা গ্রহণ করবে তাতে কুয়েতের পূর্ণ সমর্থন নিশ্চিত করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়