শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশীফ এন্তাজ রবি : আধুনিক যুগের সবচেয়ে বর্বর প্রথাটির নাম, ‘গুম’

আশীফ এন্তাজ রবি : একবার জুতাটা নিজের পায়ে দিয়ে দেখেন, কেমন লাগে। আপনার বাবাকে রাত্রে বেলায় কিছু লোক এসে তুলে নিয়ে গেলো। যাওয়ার সময় বলে গেলো, তারা অমুক বাহিনীর লোক। এরপর সেই বাহনীর অফিসে গিয়ে শুনলেন, তারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। আপনি ছুটে গেলেন আরেক বাহিনীর অফিসে। তারাও কিছু জানে না। এরপর আপনার অন্তহীন ছোটাছুটি। কোনো বাহিনীই কিছু জানে না। এমনকি তারা খুঁজে বের করতে পারছে না। এই যখন অবস্থা, তখন দেখলাম, ক্ষমতাসীন রাজনৈতিক কোনো নেতা পত্রিকায় বলছেন, অনেকে সংসারের দুঃখে কিংবা প্রেম ভালোবাসার টানে পালিয়ে যায়। আমরা কী করবো? ততোক্ষণে আপনি প্রায় পাগল হয়ে গেছেন। হয়তো আপনার বাবা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি নাই। তিনি মরে গেছেন না বেঁচে আছেন, তাও জানেন না। মরে গেলে তার লাশ কোথায়, সেটাও জানেন না। অতএব পুরো পরিবার পাগলের মতো আপনার হারিয়ে যাওয়া বাবার লাশ অথবা জীবিত শরীর খুঁজতে লাগলেন।

রাষ্ট্রের একটা এজেন্সিও কোনো কথা বলছে না। কেমন লাগবে আপনার? কেমন লাগবে? এই পৃথিবীতে যতো ধরনের জঘন্য অপরাধ আছে, তার মধ্যে গুম সর্বশীর্ষে। এটা মানবতাবিরোধী অপরাধ। কোনো নাগরিক দোষী হলে, তাকে জেলে দিন, বিচার করে, দরকার হলে শাস্তি দিন। কিন্তু গুম? এর চাইতে ভয়াবহ জিনিস আর হয় না। আপনি যাকে গুম করলেন, তার পুরো পরিবারর সকল সদস্যগণ সারা জীবনেও এই ট্রমা থেকে বের হতে পারবে না। আধুনিক যুগের সবচেয়ে বর্বর প্রথাটির নাম- ‘গুম’। পৃথিবী একদিন সকল গুমের বিচার করবে। এই আমি বলে রাখলাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়