শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে সিনোফার্মের আরো ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ লাখ ডোজ টিকা পৌঁছেছে

শাহীন খন্দকার: [২] সম্প্রতি হওয়া চুক্তি অনুযায়ী, সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়। মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা টিকার চালান গ্রহণ করেছি।

[৩] এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোর গাজীপুরের ওয়্যার হাউসে রাখা হবে। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। ওখান থেকে বেক্সিমকোর ব্যবস্থাপনায় জেলা-উপজেলায় বণ্টন করা হবে।

[৪] এসময়ে অধ্যাপক ডা. শামসুল হক বলে এ পর্যন্ত টিকা পাওয়ার পরিমাণ ৩ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ এসেছে।

[৫] তিনি আরও বলেন, আগামীকাল বিকাল ৫টার দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে ফাইজারের ১০ লাখেরও বেশি টিকা আসবে বলে যোগ করেন তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়