শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্বামী-স্ত্রী আটক

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনে আক্তারুজ্জামান (৩৯) ও তার স্ত্রী রিফাত মনির লিজা (৩০) কে আটক করেছে থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে প্রথমে উপজেলার বর্ণি গ্রামের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের নেত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদেরকে আটক দেখানো হয়।

[৪] আক্তারুজ্জামান উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের আব্দুল বারিক মন্ডলের ছেলে। রিফাত মনির লিজা তার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আক্তার দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসে ছিলেন। সম্প্রতি করোনা মহামারিতে চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি। তার স্ত্রী গৃহিনী। পিতা বারিক মন্ডলও দীর্ঘদিন প্রবাস থেকে বর্তমানে বাড়িতে থেকে তিনি কৃষি কাজ করেন।

[৫] সম্প্রতি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নেত্রী চাদনী আক্তারকে জড়িয়ে বিভিন্ন ফেইসবুক পেইজে অস্লিল ভিডিও ভাইরাল হয়। এঘটনায় চাদনী আক্তার বাদী হয়ে আক্তার ও তার স্ত্রী লিজাকে দায়ি করে চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেন।

[৬] অভিযোগে চাদনী বলেন, ইলেকট্রোনিক ডিভাইস ব্যবহার করে তার অস্লিল ভিডিও ধারন করে ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ভিডিও ভাইরাল করেছে এই দম্পত্তি।

[৭] ভোক্তভুগীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদেরকে আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া।

[৬] চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এঘটনায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ