শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছক ভাঙলেন প্রিয়দর্শিনী মৌসুমী, ২ ছবিতে চুক্তিবদ্ধ হলেন

মনিরুল ইসলাম: [২] প্রিয়দর্শিনী মৌসুমী। আবার সরব হচ্ছেন চলচ্চিত্রে। আগের মতো এখন আর খুব বেশি সিনেমায় দেখা যায় না জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমীকে। তবে অভিনয় থেকে দূরে নেই তিনি।

[৩] সিনেমার ভালো গল্প ও চরিত্রকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। এর বাইরে সিনেমা হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী বলে জানান।

[৪] এদিকে করোনা ও লকডাউনের কারণে অনেক দিন নতুন ছবির কাজে ছিলেন না মৌসুমী। এবার সেই ছক ভাঙলেন।

[৫] সম্প্রতি পর পর নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়দর্শিনী। ছবি দুটি, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’।

[৬] দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘দেশান্তর’ নামে সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটির নাম ভূমিকায় মৌসুমী অভিনয় করবেন।

[৭] নির্মাতা আশুতোষ বলেন, ছবিটির গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট। তাই ছবিটির জন্য তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।

[৮] মৌসুমী বলেন, অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশকিছু নাটকেও। আশা করি ছবিটি ভালো হবে। দর্শকরা একটি ভালো ছবি পাবেন।

[৯] সেপ্টেম্বর মাসেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর। তিনি জানালেন, সোনার চর শেষ করেই ‘দেশান্তর’র কাজ শুরু করবেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়