শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখের দুর্গম এলাকায় চালু হলো সর্বোচ্চ সিনেমা হল ‘পিকচার টাইম’

ইমরুল শাহেদ: ভারতে যখন দুর্গম এলাকায়ও সিনেমা হল নির্মাণ করে দর্শকের কাছে বিনোদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে তখন এদেশে সিনেমা হলের সংখ্যা ক্রমশই কমছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় অনিন্দ্যসুন্দর একটি সিনেমা হল নির্মিত হয়েছে। সেটির নাম রাখা হয়েছে ‘পিকচার টাইম’। সিনেমা হলটির উচ্চতা সমতল ভূমি থেকে ১১ হাজার ৫৬২ ফুট উপরে।

লাদাখের লেহ অঞ্চলের পলডন এলাকায় এই সিনেমা হলটি উদ্বোধন হয়েছে ‘শিকল’ নামের একটি শর্টফিল্ম দিয়ে। পরে নিয়মিত প্রদর্শনীতে থাকে অক্ষয় কুমার অভিনীত বিমান ছিনতাই নিয়ে নির্মিত ‘বেল বটম’ ছবিটি। লাদাখের এই সিনেমা হলের মূল উদ্যোক্তা সুশীল জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সিনেমাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই এলাকায় আরও চারটি সিনেমা হল চালু করবেন তিনি। সুশীল বলেন, সিনেমা হলটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসেও এখানে সিনেমা দেখা যাবে। টিকিটের মূল্যও রাখা হয়েছে অন্যান্য শহরের সিনেমা হলের মতোই। যাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের সিনেমা দেখার প্রতি আকর্ষণ বাড়ে।

পক্ষান্তরে এদেশে এস সময় সিনেমা হল ছিল প্রায় তেরশ’। মাত্র দুই দশকে সিনেমা হল সংখ্যা কমে হয়েছে পৌনে দুশো। মহামারির কারণে সেই সংখ্যা আরো কমে গিয়েছে। প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, মহামারির কঠোর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এখন সিনেমা হল খুলেছে। কিন্তু খোলা সিনেমা হলের সংখ্যা ৩০ থেকে ৩৫টির বেশি নয়। এগুলোর সবই ছোট ছোট সিনেমা হল। বড়গুলো এখনো খোলেনি। মধুমিতা সিনেমা হলের মালিক বলেছেন, শাকিব খানের ছবি হলে তারা সিনেমা হল খুলবেন। কিন্তু অনেকে মনে করেন, এতোদিন পর সিনেমা হল খুলেছে। দর্শককে সিনেমা হলে ফেরাতে এখন প্রয়োজন ছিল বড় বাজেটের ছবি। সেটা হয়নি। যারা সিনেমা হল খুলেছেন তাদেরকে নির্ভর করতে হয়েছে পুরনো ছবির উপর, যা দর্শক আগেই দেখেছে। এখন রিপিট দর্শক পাওয়া খুব কঠিন।

  • সর্বশেষ