শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রউফুল আলম: জনসংখ্যাকে কি করে আশীর্বাদে পরিণত করতে হয়, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ চীন

রউফুল আলম: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সবচেয়ে ভালো পার্ফমেন্স করে কোন দেশ? চীন। আন্তর্জাতিক কেমেস্ট্রি অলিম্পিয়াডে সবচেয়ে ভালো পার্ফমেন্স করে কোন দেশ? চীন। আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে সবচেয়ে ভালো পার্ফমেন্স করে চীন। তাহলে চীন বিজ্ঞানে বিশ্ব জয় করবে না তো, কে করবে? চীন উদ্ভাবনে দুনিয়াকে ছাড়িয়ে যাবে না তো, কে যাবে? জনসংখ্যাকে কি করে আশীর্বাদে পরিণত করতে হয়, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ চীন।

চল্লিশ বছর আগেও চীনের গবেষণা এতোটা শক্তিশালী ছিলো না। বিশ্বমানের গবেষণা তেমন হতো না। আজকে চীনে সর্বস্তরে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ কোটি। শিক্ষাপ্রতিষ্ঠান আছে পাঁচ লক্ষেরও বেশি। আছে কয়েক সহস্র রিসার্চ ল্যাবরেটরি ও রিসার্চ সেন্টার। ওদের ইউনিভার্সিটিগুলোকে ওরা দাঁড় করিয়েছে বিশ্বমানের করে। ওদের বহু ইউনিভার্সিটি এখন বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান করে নেয়। আর সে সব ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু স্টুডেন্ট। বিদেশ থেকে মেধা সংগ্রহে আজ চীনের মতো দেশ পর্যন্ত কার্পণ্য করছে না।

শুধু কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ২০১৭ সালে চীনের রেভিনিউ এসেছে ১.৫ ট্রিলিয়ন ডলার। যেটা সারা দুনিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রির চল্লিশ শতাংশ। কেমেস্ট্রি গবেষণায় চীন এখন সারা দুনিয়ায় লিডিং পর্যায়ে যাচ্ছে। সেদেশে গড়ে উঠেছে ট্রিলিয়ন ডলারের ঈজঙ (Contract Research Organization)। আমেরিকার এমন কোনো ফার্মা ও বায়োট্যাক খুঁজে পাওয়া যাবে না, যারা চাইনিজ সিআরও ব্যবহার করে না। সিআরও ব্যবসায় চীনের পর আছে ভারতের অবস্থান। চীনের এই অগ্রযাত্রা থেকে আমাদের শিক্ষা নেওয়ার সময় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়