শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-অরেঞ্জের সব ব্যাংক হিসাব স্থগিত

নিউজ ডেস্ক : টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ফলে আগামী এক মাস মেহজাবিনের নিজের ও প্রতিষ্ঠানের হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে না।

রোববার (২৯ আগস্ট) বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর বরাবর চিঠি পাঠিয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন ও ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ।

ই-কমার্স প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ নিয়ে ভ্যাট আইনে মামলা হয় ই-অরেঞ্জের নামে।

অভিযোগ রয়েছে অগ্রিম টাকা পরিশোধের পরও মাসের পর মাস পণ্য ডেলিভারি দিচ্ছে না ই-অরেঞ্জ। সঠিক সময়ে পণ্য না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক গ্রাহক। মামলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের মোট ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়