শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১১:০২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ক্ষুদ্র উদ্যোক্তা ২৭ জন নারীর মাঝে প্রণোদনা ঋণ বিতরণ

মোতাহার খান: [২] শ্রীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্ত ২৭জন ক্ষুদ্র নারী উদ্যোক্তার মাঝে প্রত্যেককে এক লাখ টাকা করে ২৭লাখ টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড(বিআরডিবি)।

[৩] রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিতে উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান।

[৪] এসময় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফর নাহার মেজবাহ, শ্রীপুর ইউসিসিএলি: এর সভাপতি আমির হামজা প্রমুখ।

[৫] উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, দারিদ্র বিমোচনে পল্লী উন্নয়ণ বোর্ড এলাকার প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সহজ শর্তে ঋণ দিয়ে তাদের জীবনমান উন্নয়ণে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রান্তিক জনগোষ্ঠি। তাদের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্ষুদ্র নারী উদ্যোক্তার মধ্যে প্রথম ধাপে এ প্রনোদণা ঋণ বিতরণ করা হয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ