শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিবৃতিতে নাম নেই তালেবানের

রাকিবুল আবির: [২] কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার পর সন্ত্রাসবাদ বিষয়ক তালিকায় কিছুটা পরিবর্তন এনেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সন্ত্রাসবাদের তালিকা থেকে প্রত্যাহার করা হলো তালেবানের নাম। এনডিটিভি

[৩] এর আগে গত ১৫ই আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, তালেবানের মত সন্ত্রাসীগোষ্ঠীর সমর্থন করা যাবে না। এ বিষয়ে বিশ্বের সকল দেশগুলোকে আহ্বানও জানানো হয়। ইন্ডিয়া টুডে

[৪] তবে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার একদিন পরেই সন্ত্রাসবাদ বিষয়ক বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যেখানে সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে তালেবানের নাম দেখা যায়নি।

[৫] শনিবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইটারে জানান, নিরাপত্তা পরিষদের নতুন বিবৃতিতে তালেবান শব্দটি আর দেখা যাচ্ছে না। তালেবান শব্দটি নিতান্তই হারিয়ে গেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়