শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত আয় করলো অমিতাভ-হাশমির ‘চেহরে’?

বিনোদন ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। এই সময় ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়েছেন নির্মাতারা। সম্প্রতি আবারো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি শুরু হয়েছে।

অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘চেহরে’। শুক্রবার (২৭ আগস্ট) ভারতের ১ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শকের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে সিনেমাটির শুরুটা খুব বেশি ভালো হয়নি। প্রথম দিন এটি ৫০ লাখ রুপি আয় করেছে। পরদিন অর্থাৎ শনিবার আরো ৫০ লাখ রুপি যোগ করেছে এটি। সবমিলিয়ে দুই দিনে সিনেমার আয় দাঁড়িয়েছেন ১ কোটি রুপি।

মিস্ট্রি-থ্রিলার ঘরানার ‘চেহরে’ সিনেমায় অমিতাভ বচ্চন-ইমরান হাশমি ছাড়াও অভিনয় করছেন— রিয়া চক্রবর্তী , ক্রিস্টাল ডিসুজা, আনু কাপুর, দ্রিতিমান চ্যাটার্জি প্রমুখ। এটি পরিচালনা করেছেন রুমি জাফরি। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়