শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী

খালিদ আহমেদ :[২] আ হ ম মুস্তফা কামাল আজ শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।

[৩] এশিয়া প্যাসিফিক রিজওনাল রিভিউ মিটিং অন দ্য ইমপ্লিমেনটেশন অব আইপিওএ ইন প্রিপারেশন ফর দ্য পঞ্চম ইউএন কনফারেন্স অন দ্য এলডিসি (ইউএনএলডিসি-৫) সভা জেনেভায় অনুষ্ঠিত হবে।

[৪] ইউএনএলডিসি-৫ ইউ কনফারেন্সের আওতায় এই সভা আয়োজন করা হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা অনুষ্ঠিত হবে।

[৫] সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

[৬] সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে এই সভায়।

[৭] একইসঙ্গে কোভিড-১৯ এর পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়েও আলোচনা হবে।

[৮]অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়