শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরিশিরিতে কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৫তম প্রয়াণ দিবস উদযাপিত

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শুক্রবার (২৭) আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবার বিকেলে কালচারাল একাডেমী হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৩] আলোচনা সভায় নৃত্য শিক্ষক মালা মার্থার সঞ্চালনায় একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী লেখক ও গবেষক প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক, কবি আবদুল্লাহ হক, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, কবি আবুল কালাম আজাদ, কবি শফিকুল আলম স্বপন প্রমুখ।

[৪] একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, কবি নজরুল আজীবন সংগ্রাম করেছেন শোষিত বঞ্চিত মানুষের পক্ষে। তাঁর গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তাঁর বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়।

[৫] প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা আমাদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। জাতিতে জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরী করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়