শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি চট্টগ্রামের সেই ব্যবসায়ীর

নিউজ ডেস্ক: বুধবার সকাল সাড়ে ৯টায় পাঁচলাইশের মুরাদপুর এলাকায় সালেহ আহমেদ নামের ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। ঢাকা ট্রিবিউন

চট্টগ্রামের মুরাদপুরে বৃষ্টির কারণে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী সালেহ আহমেদ (৫০)। সালেহ আহমেদ চকবাজারে সবজির ব্যবসা করতেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশন ওয়্যার হাউসের পরিদর্শক মোহাম্মদ হাসানুল আলম।

হাসানুল আলম বলেন, “আমরা বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সার্চ অপারেশন চালিয়েছি। রাতে উদ্ধার কাজ বন্ধ ছিল। যেহেতু তাকে খুঁজে পাওয়া যায়নি তাই শুক্রবার সকাল থেকে আবারও ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করা হয়। আজ নগরীর শমসেরপাড়া এলাকার খাল ও ড্রেনে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পাঁচলাইশের মুরাদপুর এলাকায় সালেহ আহমেদ (৫০) নামের ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। স্থানীয়রা এ সময় জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। তবে ৫ ঘণ্টা চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

ফুটেজে দেখা যায়, সালেহ আহমেদ নামের ওই ব্যবসায়ী বাস থেকে নেমে রাস্তায় জমা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পানির স্রোতে ভারসাম্য হারিয়ে তিনি পিছলে গর্তে পড়ে যান। সেই মুহূর্তেই একজন পথচারী তাকে টেনে আনতে যায় কিন্তু সালেহ আহমেদ ডুবে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়