শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিক্ষুক সেজে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকা থেকে ভিক্ষুক ছদ্মবেশ নিয়ে পুলিশ এক চিহ্নিত মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৭ আগস্ট) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ জানায়, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে এই কৌশল অবলম্বন করে।

[৩] আরো জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায়, এএসআই সাইফুল আলম ও এএসআইরণেশ বড়ুয়া কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ হতে আসামী মোঃ আলী হোসেন (৭০) কে গ্রেপ্তার করেন। থানা সূত্রে জানা গেছে, আসামী ২০১১ইং সালে তার মেয়ে মোছাঃ নুর বেগম (৩৭) সহ ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে র‌্যাব-০৭, চট্টগ্রাম এর হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে র‌্যাব-০৭ এর দায়ের করা মামলা নং-৪৬, তাং-২৮/১২/১১, ধারা-১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) বিচারকার্য শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৫ম আদালতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

[৪] কিন্তু আসামি সাজা ভোগ না করার জন্য পলাতক থেকে আত্মগোপনে চলে যান। সেই মামলার সূত্র ধরে গ্রেপ্তারে এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া গোপন তথ্যের ভিত্তিতে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে আসামি মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেন।

[৫] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আসামি একজন মাদক সম্রাট ও কোতোয়ালী থানার তালিকাভুক্ত মাদকব্যবসায়ী সে এনায়েত বাজার এলাকার বাটালি রোড এলাকার বাসিন্দা। সে প্রায় সময়ই মাদক নিয়ে গ্রেপ্তার হলেও বার বার জামিনে মুক্ত হয়ে পুনরায় তার পুরানো পেশা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

[৬] ওসি নেজাম উদ্দিন আরো বলেন, আসামি মো.আলী হোসেন (৭০) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরো ৬টি মাদক মামলা আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়