শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের মেরিন ড্রাইভ থেকে প্রায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

সুজন কৈরী: [২] টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন এই অভিযান চালায়।

[৩] শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় কিছু ব্যক্তিকে কাধে ব্যাগ বহন করে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্ট গার্ড তাদের টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাধের ব্যাগ ফেলে তারা পাশের ঝাউ বনের মধ্যে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর ব্যাগগুলোর ভেতরে তল্লাশি করে ২ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়